- - -

পাবনার আমিনপুরে,,পূর্ব শত্রুতার জেরে পুরুষ কর্তৃক নারীকে মারধরের অভিযোগ

Print News

পাবনার আমিনপুরে,,পূর্ব শত্রুতার জেরে পুরুষ কর্তৃক নারীকে মারধরের অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে পাবনার আমিনপুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে ।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার সৈয়দপুর গ্রামে।

ভুক্তভোগী নারী রহিমা জানান, জমিজমার জের ধরে প্রায় ৩০ বছর যাবত প্রতিবেশী লিটন ও তার স্ত্রী আমাদের উপর নানাভাবে নির্যাতন করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ১২ই আগস্ট আমার বাড়িতে কিছু মেহমান বেড়াতে আসলে আমি তাদেরকে পার্শ্ববর্তী আমাদের একটি বাগান দেখাতে নিয়ে যাই। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা আমার মেহমানদের সামনেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করে আমার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত যখন করে ।

উপায়ান্তর না দেখে পরবর্তীতে আইনের আশ্রয় পেতে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি তাদের বিরুদ্ধে ।

এরপর থেকেই তারা বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

বর্তমানে আমরা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্ত লিটনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় না।

উক্ত বিষয় কথা বলতে গেলে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনর রশীদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa