- - -

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার

Print News

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ( মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ) এলাকা থেকে নাম পরিচয়হীন এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে শিল্পাঞ্চল পুলিশ। ১৭ জুন, ২০২৩ শনিবার ভোরের দিকে লাশটি উদ্ধার করে, অতঃপর ময়না তদন্ত করে পরিচয় উদ্ধারের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নদীর পাড়ে লাশটি পড়ে থাকার খবর পেয়ে শনিবার সুবারটেক বেড়িবাঁধ এলাকায় গিয়ে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa