- - -

মীরসরাইয়ে কুরবানীতে বিক্রির জন্য প্রস্তুতকৃত ২টি গরু বজ্রপাতে নিহত, ক্ষতি প্রায় ২লক্ষ ৫০হাজার টাকা

Print News

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালাস্থ পশ্চিম মলিয়াইশ গ্রামে হঠাৎ বজ্রপাতে মাঠে থাকা দুটি গরুর মৃত্যু হয়েছে। ১৭ জুন, ২০২৩ শনিবার সকাল ০৮:৩০ ঘটিকা নাগাদ এ বজ্রপাতের ঘটনা ঘটে। এবারের কুরবানীর হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিলো গরু দুটি, যেগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ২,৫০,০০০ টাকার মতো। বজ্রপাতের ঘটনায় ঘটা এবিষয়টি নিশ্চিত করেছেন ও-ই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান। গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির উদেশ্যেই মোটাতাজা করা হয়েছিল। আজ সকালে গরু দুটি মাঠে বাঁধা ছিলো। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায় গরু দুটি, তার সাথে শেষ হয়ে যায় আমাদের পরিশ্রম ও পুঁজিসহ প্রায় আড়াই লক্ষ টাকা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa