- - -

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

Print News

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ

 

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে স্থানীয়রা কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞত লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। কুয়াকাটা নৌ-পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আঃ বারেক বলেন, হেঁটে যাচ্ছিলাম পরে দুর্গন্ধ পাচ্ছি, এদিক ওদিক তাকিয়ে দেখি একটি লাশ পরে আছে। তারপর নৌ-পুলিশকে খরব দেই।

নৌ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো. দেলোয়ার হোসেন বলেন, আমি খবর পাওয়া মাত্র সংগীয় এস আই (নিঃ) মো. মাহাবুব আলম ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি তুলে, পরিচয় উদঘাটন করার জন্য চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, জেলে হতে পারে। তবে বেশ কয়েক দিন আগে মৃত্যু হয়েছে একারণে শরীরের চামড়া খসে গিয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি। কুয়াকাটা নৌ-পুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৪/২৪ দায়ের করেন। লাশ ময়না তদন্তে পটুয়াখালী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa