- - -

বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু

Print News

বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কাজলী বেগমকে (৩০) কাচি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাসুমের বিরুদ্ধে।

আজ সোমবার ভোরে উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

নিহত কাজলী বেগম বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে এবং অভিযুক্ত মাসুম কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তাদের দুজন শিশু কন্যা রয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, সোমবার ভোরে এলাকাবাসী নিহতের দুই শিশুকন্যার ডাক চিৎকারে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং মেঝেতে গৃহবধূ কাজলীর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় আহত অবস্থায় অভিযুক্ত মো. মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক কলহের জেরে মাসুম স্ত্রী কাজলীকে কাচি দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরবর্তীতে আত্মহত্যার চেষ্টা করে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মাসুমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে তার গলার বাম দিকে কাচির আঘাতের চিহ্ন পাওয়া যায়। বাকিটা তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় নিহত কাজলীর মা বাদী হয়ে অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa