- - -

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়া থানার রাশেদুল ইসলাম

Print News

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি লোহাগাড়া থানার রাশেদুল ইসলাম

 

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদুল ইসলাম। রবিবার ১৪ই জুলাই চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম পিপিএম এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি, এবার সহ তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন রাশেদুল ইসলাম। জানা গেছে চলতি বছরের জুন মাসে অস্ত্র, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গরু চুরি বন্ধ ও ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য “এ” ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন। ওসি রাশেদুল ইসলাম বলেন, আমার সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও দুর্দান্ত কাজের কারণে আমার এ অর্জন আমার এই পুরস্কার তাদেরকে উৎসরগ করলাম তিনি আরো বলেন লোহাগাড়া থানার জনগণের জন্য আমার দরজা সবসময় উম্মুক্ত এবং তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa