- - -

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক প্রদান 

Print News

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক প্রদান

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। ১৪ জুলাই রবিবার বিকেলে রানীশংকৈল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন আহম্মেদ । রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে ও রানীশংকৈল উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত সাহা, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, আবুল কালাম, আবুল হোসেন, জীতেন্দনাথ বর্ম্মন, জাপা যুগ্ম আহ্বায়ক আবু তাহের , সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa