- - -

নওগাঁর মন্দা পঞ্চমীতলা মোড়ে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানীকে মারপিটের অভিযোগ

Print News

নওগাঁর মন্দা পঞ্চমীতলা মোড়ে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানীকে মারপিটের অভিযোগ

 

নওগাঁর মান্দায় বাকিতে সিগারেট না দেওয়ায় চা দোকানীকে লোহার রড ও গাছের ডাল দিয়ে এলোপাথাড়ীভাবে মারপিটের অভিযোগ উঠেছে এক গরু ব্যবসায়ীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের পঞ্চমীতলা মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাইদুর রহমান (৪০)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।
অন্যদিকে অভিযুক্ত একই গ্রামের মৃত মহির উদ্দিন সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)। এঘটনায় ভুক্তভোগী সাইদুর রহমান শনিবার (১৩ জুলাই) মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে সাইদুরের দোকানে সিগারেট নিতে আসেন স্থানীয় আবু বক্কর সিদ্দিক। দোকানে তার আগের কিছু বাকি থাকায় এবং তার লেনদেন খারাপ হওয়ায় দোকানদার তার কাছে বাকিতে সিগারেট দিতে অনীহা জানায়। এসময় আবু বক্কর সিদ্দিক রাগান্বিত হয়ে দোকানদার সাইদুরকে গাছের ডাল এবং দোকানে থাকা একটি লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করতে থাকে। পরবর্তীতে আবারো সে ওই দোকানীকে মারপিট করতে আসলে স্থানীয়রা ধাওয়া করলে তার ব্যবহৃত এপ্যাচি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান তিনি। ভুক্তভোগী চা দোকানী সাইদুর রহমান বলেন, আমি বাকিতে সিগারেট বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারনে আমাকে অন্যায়ভাবে মারপিট করেছে আবু বক্কর। এসময় আমার দোকান ভাংচুর সহ দোকানের ক্যাশে থাকা টাকা লুটপাট হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa