- - -

সাপের কামড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

Print News

সাপের কামড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

 

নওগাঁর পত্নীতলায় উত্তরামপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ে মরিয়ম নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ৷

আজ শুক্রবার ( ১২ জুলাই ) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম পত্নীতলা উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুলের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, নিহত শিশু মরিয়ম বাড়ির উঠানে খেলাধুলা করার সময় গোখরা সাপ এসে কামড় দেয় এরপর শিশুর মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa