- - -

বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে ই’য়া’বা পা’চা’রের সময়  হাতেনাতে আ’ট’ক রোহিঙ্গা

Print News

বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প থেকে ই’য়া’বা পা’চা’রের সময়  হাতেনাতে আ’ট’ক রোহিঙ্গা

সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা ক্যাম্পে  ঢুকছে ইয়াবা, কাঁটাতারের ভেতরে করা হয় ভয়ংকর এই মাদকের মজুদ । সুযোগ বুঝে এসব ইয়াবা পাচার করে মাদক কারবারিরা।

বুধবার বিকেলে উখিয়ার বালুখালীর ৯ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসে অনত্র ইয়াবা পাচারকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হাতেনাতে আটক হয় এক রোহিঙ্গা।

আটক মোহাম্মদ রফিক ৯নং ক্যাম্পের সি৯ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ করা হয়েছে ১০ হাজার ইয়াবা।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ক্যাম্প কেন্দ্রিক অবৈধ এই মাদক ব্যবসার নেপথ্যের নিয়ন্ত্রক রোহিঙ্গাদের কথিত সশস্ত্র সংগঠন গুলো, আটক রফিকও একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa