
বরগুনায় পুলিশের অভিযানে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪
আজ ২৩ জুন বরগুনা জেলার পাথারঘাটা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ মোঃ মারুফ আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ০১। মোঃ রাসেল সিকদার (২৫) পিতা- আঃ বারেক সিকদার, ০২। মোঃ ফেরদৌস (২৬) পিতা- মৃত আলতাফ মল্লিক ০৩। মোঃ সিফাত মিয়া (১৭) পিতা- মোঃ বাশার আকন। সর্ব সাং- পূর্ব কালমেঘা ০৬ নং ওয়ার্ড, ০৪। মোঃ ইমরান কারিকর (২১) পিতা- মোঃ মন্নান কারিকর, সাং- আমড়াতলা, সাং- ০৫ নং কালমেঘা ইউনিয়ন, সর্ব থানা- পাথরঘাটা, জেলা- বরগুনাকে ৪২( বিয়াল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ১৬,৮০০/- ( ষোল হাজার আটশত) টাকা
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
![]()









