- - -

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

Print News

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

 

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারী নিহত হয়েছেন। সে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, সাজেদা বেগম তাদের গোসলখানার ওপরে দেওয়া ছাউনির টিন সড়াতে গিয়ে বৈদ্যুতিক ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুনরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিদ্যুৎস্পৃষ্টে একজন নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa