- - -

বৃষ্টিপাতে রাজারহাটে জলাবদ্ধতা

Print News

বৃষ্টিপাতে রাজারহাটে জলাবদ্ধতা

 

কুড়িগ্রামের রাজারহাটে ভারি বৃষ্টিপাতে বাজার সংলগ্ন চাকিরপশার তালুক ও সাইদুল মার্কেট সহ বাজারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান,শুক্রবার দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার। এদিকে ভারি বৃষ্টির কারণে রাজারহাট বাজার সংলগ্ন চাকিরপশার তালুক,সাইদুল মার্কেট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। বিভিন্ন পরিবার সহ বাজারে চলাচলকারী মানুষ পড়েছে ভোগান্তিতে। রাজারহাট জাকের পার্টির সভাপতি মোঃ মজিবুর রহমান জানান,আমার বাড়িতে পানি উঠেছে। বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তার সামনে হাঁটু পানি জমে আছে। চলাচল করতে পারছি না। চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান,জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগ নিয়েছি। স্বল্পতম সময়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa