- - -

চুনারুঘাট পুর্বাঞ্চলের নুর বাহিনীর প্রধান ইউপি সদস্য নূর সহ গ্রেপ্তার ৩

Print News

চুনারুঘাট পুর্বাঞ্চলের নুর বাহিনীর প্রধান ইউপি সদস্য নূর সহ গ্রেপ্তার ৩

 

হবিগঞ্জের চুনারুঘাটে লাতুরগাও গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র আব্দুল হাসিম ওরফে গিয়াস উদ্দিন(৬৫), মহিবুল হোসেন (৪৫), মদির কোনা এলাকার সুনাই হত্যা মামলা সহ ৩ খুনের অভিযুক্ত নুর বাহিনির প্রধান সহ ৩ জনকে গ্রেপ্তারকে করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: মিরাশি ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত আব্দুল জাহির ওরফে করম আলীর পুত্র ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর নুর (৪৫) ও তার ভাতিজা আব্দুল কাদিরের পুত্র খোরশেদ আলম (২২), শাহআলম (২৪) কে মঙ্গলবার রাতে র‌্যাবের সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে চুনারুঘাট থনা পুলিশ । গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১৩ আগস্ট মহিবুল হোসেন কে হত্যা করা হয়। মহিবুর হত্যার ৫ বছর পর গত ২১ মে মঙ্গলবার রাতে স্থানীয় নালমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় দরবেশ মিয়ার বাড়ির কাছে মহিবুলের মেজু ভাই আব্দুল হাসিম ওরফে গিয়াস উদ্দিন(৬০) কে গলা কেটে হত্যা করা হয় । এর পর অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার ৫দিন পর নিহতর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে চুনারুঘাট থানায় ২৬ জুন ইউপি সদস্য আব্দুর নুরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় করিম হোসেনের ছেলে ফারুক মিয়া গত ২ জুন আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এর মধ্যে নুর মেম্বার সহ বাকিরা আসামীরা পালিয়ে যায়। পরে চুনারুঘাট থানা পুলিশ র‌্যাবের সহযোগিতায় ওই তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। নিহতর পারিবারিক সুত্র জানায়, ২০১৮ সালে চুনারুঘাট পুর্বাঞ্চলের ত্রাস নুরা বাহিনীর প্রধান আব্দুর নুর মেম্বার সহ তার লোকজন গিয়াস উদ্দিনের ছোট ভাই মুহিবুল ইসলামকে একইভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের বড় ভাই মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে হবিগঞ্জ দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। এ মামলার আক্রোশেই গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে দাবী নিহতর পরিবারের। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, র‌্যাব পুলিশের যৌত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমামলায় অভিযুক্ত অন্যানদের ধরতে অভিযান অব্যাহত আছে। নিহতর ভাই ছালেহ আহমেদ জানান, আমারা ৫ ভাই এর মধ্যে মহিবুল হোসেন ৩ নম্বও, নিহত আব্দুল হাসিম দুই নম্বর। তারা আমার ৩নম্বর ভাইকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কুপিয়ে হত্যা করে, আমরা মামলা করেছি । আদালতে ওই মামলায় সাক্ষীদের চার্জ গঠন হয়েছে। আসামীরা বুঝতে পারছে এ মামলায় তাদের সাজা হবে। এজন্য মামলা তুলে নিতে আমাদেরকে চাপ প্রয়োগ কওে এবং আপোষের প্রস্তাব করে । আপোষ ও মামলা তুলে না নেয়ায় আমার মেজু ভাই আব্দুল হাসিমকেও স্থানীয় নাল মুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে নুর বাহিনী সহ তার লোকজন গলা কেটে নিশংসভাবে হত্যা করে। তারা এলাকার প্রভাবশালী তাদের বিরুদ্ধে কেহ সাক্ষী কিংবা কথা বলার সাহস পায়না। আমি এ দুই ভাইয়ের হত্যায় জড়িতদের ফাসি চাই। অভিযুক্ত খোরশেদ ও শাহআলমের মা রাবিয়া খাতুনের দাবী পুর্বের ঘটনা সঠিক কিন্তু এখনের ঘটনায় তার দুই ছেলে জড়িত নয়। পাশ্ববর্তী গ্রামের ভূইয়ারতলী এলাকার শরীফ মিয়া নামে এক অসহায় রাজমিস্ত্রী জানায়, নুর মেম্বার ও তার ভাই আব্দুল খালেকের বিরুদ্ধে চুরি, ডাকাতি, র‌্যাব এসল্ট একাধিক মামলায় অভিযুক্ত, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাহাড়ে জঙ্গলে আত্নগোপন কওে অবস্থান কওে আসছিলো। তাদের সন্দেহ আমি আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের অপকর্মের তথ্য প্রকাশ করি। এমন সন্দেহের অভিযোগ তারা আমাকে মারপিট করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। আমি আমি সহ ১০টি পরিবার নুর বাহিনীর অত্যাচারে বাড়ি ছাড়া। আমি বর্তমানে তাদের ভয়ে পাহাড়ে বসবাস করছি । থানা সূত্রে জানা গেছে নুর মেম্বারের ভাই আব্দুল খালেক কুখ্যাত ডাকাত, তার বিরুদ্ধে, ১০/১২টি ডাকাতি, একাধিক বনমামলা, মারামারি, এবং চুরির মামলা সহ আরও অর্ধশতাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে তার ভাই ইউপি সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে কোন প্রতিকার পাননা। বরং উলটো হামলার শিকার হন। এজন্য তাদের বিরুদ্ধে কেহ মামলা করেননা। মামলা করেও রেহাই নেই। এদিকে নুরা বাহিনীর প্রধান গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অনেকেই তাদের শাস্তি দাবী করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa