- - -

সোনাগাজীতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

Print News

সোনাগাজীতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 

ফেনীর সোনাগাজীতে ঝগড়ার এক পর্যায়ের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে তিনি থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।
বুধবার ভোরে সোনাগাজী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের আলমগীর হুজুরের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সিনথিয়া ইসলাম খুশবু। আটক স্বামীর নাম আলী আক্কাস রনি। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন। পেশায় জুতা বিক্রেতা রনির গ্রামের বাড়ি ভোলায় এবং খুশবুর বরিশাল জেলায়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ শুরু হয়। সারারাত ঝগড়া করে এক পর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। পরে সকাল সাড়ে সাতটার দিকে সোনাগাজী মডেল থানায় এসে তিনি ডিউটি অফিসারকে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়।
তিনি জানান, লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। খুশবুর হাত, গলা ও কানে ধারালো বটির কোপের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারে সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa