- - -

যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে সাবেক স্ত্রী

Print News

যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে সাবেক স্ত্রী

 

সাবেক স্ত্রীর বিরুদ্ধে যশোর পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে নড়াইল শহরের একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। গুরুতর হওয়ায় ওই পুলিশ সদস্যকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর এ ভর্তি করা হয়েছেন।

জানা যায়, উক্ত পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়া এই সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য। দুপুরের পর স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তারা। সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন। রক্তাক্ত অবস্থায় তিনি নড়াইল সদর হাসপাতালে ছুটে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে ভর্তি হন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa