
কুড়িগ্রাম জেলায় লটকোনেরকোনের বাম্পার ফলন
কুড়িগ্রাম জেলায় লটকোর বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে।জেলার রাজারহাট,কুড়িগ্রাম সদর,ফুলবাড়ি উপজেলায় লটকোনের গাছগুলো তে থোকায় থোকায় ঝুলছে লটকোন।স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে,এবারে অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে এতে চাষিরা লাভের মুখ দেখতে পাবে বলে আশা করছে। তবে মধ্যেস্বত্তভোগী চক্রের সদস্যরা অধিক মুনাফা লাভের আশায় বিভিন্নভাবে কাজ করে ফলে লটকোর সঠিক মূল্য চাষিরা পায়না বলে জানা গেছে।কুড়িগ্রামের লটকো বগুড়া, ঢাকা,রাজশাহীর, মাগুরা, ভাংগা,সিলেট,চট্টগ্রাম সহ দেশের প্রায় সকল জেলায় রপ্তানি হয়।দেশীয় ফল লটকোর দিকে সরকারের সুদৃষ্টি দিলে দেশের বাহিরে রপ্তানি করে বিদেশী মুদ্রা অর্জন করা যাবে।
![]()









