- - -

বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত “প্যাথলজি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

Print News

বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত
“প্যাথলজি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

 

গত ৭ জুন শুক্রবার বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত “প্যাথলজি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ক বিজ্ঞান সেমিনার বাহোপ জেলা কমিটির সহ-সভাপতি ডা. মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার উপদেষ্টা ডা. মৃদুল কান্তি দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোঃ এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ ডা. পি সি সাহা, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম রবিউল হোসাইন, ডা. সাকিনা আক্তার লাকী। আজকের প্রবন্ধকার ছিলেন ডা. ভাস্কর দত্ত। জেলা শাখার প্রচার সম্পাদক ডা. মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রবন্ধের উপর আরো আলোচনা করেন ডা. এম এ ফজল, ডা. মোঃ ওমর ফারুক, ডা. ফারজানা বাহার, ডা. মোঃ মুসা, মোঃ মামুনুর রশীদ প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সেমিনার সমাপ্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa