- - -

জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার-২০২৪’ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

‘জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি’ ও
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার-২০২৪’ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রাম আর্চডাইয়োসিসান খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন এবং ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ, কর্ণফুলী এরিয়ার যৌথ উদ্যোগে আগামী ১২ জুন ২০২৪ অনুষ্ঠিত ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার-২০২৪’। উক্ত সেমিনারের মূল সুর নির্ধারণ করা হয়েছে ‘জলবায়ু সংরক্ষণে ধর্মীয় সম্প্রীতি’। সম্প্রতি সংগঠনটির সমন্বয়কারী মি. এমরোজ গোমেজের তত্ত্বাবধানে এ বিষয়ে সভা গত ৮ জুন শনিবার অনুষ্ঠিত হয়। সভায় ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সেমিনার-২০২৪’ বিভিন্ন খুটিনাটি বিষয়াদি নিয়ে আয়োজক কমিটি আলোচনা করেন। যার মধ্যে অন্যতম ছিল সেমিনারের স্থান, আমন্ত্রণপত্র, বক্তাদের সাথে যোগাযোগ ইত্যাদি বিষয়। উল্লেখ্য যে, উক্ত সেমিনারে মূল সুরের উপর সামগ্রিক আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দীন। এছাড়া মূল সুরের আলোকে খ্রিস্টধর্মীয় শিক্ষার আলোকে ব্যবসা শিক্ষা বিভাগ, নটর ডেম কলেজ ঢাকা এর প্রভাষক ফাদার ড. লিটন হিউবার্ট গোমেজ সিএসসি, ইসলাম ধর্মের আলোকে ইসলামিক স্টাডিজ বিভাগ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী আজহারী, সনাতন ধর্মের আলোকে ইংরেজী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচার্য্য, বৌদ্ধ ধর্মের আলোকে লতিফা সিদ্দীক ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখবেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন দিলীপ বড়ুয়া, লায়ন ডা: বরুণ কুমার আচার্য, আরোফিন রিয়াদ, শ্যামল নন্দী, ইউজিন শুভ গোলদার, যোসেফ ডি’সিলভা, সি. মমতা পালমা এলএইচসি ও মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa