- - -

আল রাওয়া ইংলিশ স্কুলে বিশ্বপরিবেশ দিবস পালিত

Print News

আল রাওয়া ইংলিশ স্কুলে বিশ্বপরিবেশ দিবস পালিত

 

নগরীর পাচঁলাইশ আবাসিক এলাকায় অবস্থিত আল রাওয়া ইংলিশ স্কুলে ৫ জুন, বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। গ্লোবাল ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের এর সভাপতিত্বে সভায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মধ্যে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। স্কুলের সুযোগ্য প্রিন্সিপাল মিসেস নিশাত কাদেরীর সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুল শিক্ষক আফসানা হায়দার ও ছাত্র আদিয়ান আয়ান উল্লাহ। আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলাকে দায়ী করে পরিবেশের বিপর্যয় রোধ করতে বেশি বেশি বৃক্ষ রোপণ ও পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa