- - -

কুমিল্লা লালমাইয়ে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ

Print News

কুমিল্লা লালমাইয়ে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ

 

কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বিদেশি মদ ও ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যেরাতে খুব গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে এসআই মোঃ জামিল মিঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৮ বোতল বিদেশি মদ ও উনানব্বই পিচ ইয়াবা টেবলেটসহ মোঃ কবির হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়।

জানাযায়, গ্রেফতারকৃত আসামী কবির হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন উত্তর ধনপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পূর্বেও তার নামে একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এই বিষয়ে লালমাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa