- - -

লন্ডনে বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে’র উদ্যোগে “শুভ বুদ্ধ জয়ন্তী” উদযাপন

Print News

লন্ডনের রেইনহ্যামে অবস্থিত বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে’তে প্রথমবারের মতো উদযাপিত হলো ‘শুভ বুদ্ধ জয়ন্তী ২৫৬৭’

শনিবার বিকেল হতেই বিহার সাজিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুত করে রেখেছিলো শ্রদ্ধাবাদ পুণ্যর্থী দায়ক-দায়িকারা। রবিবার সকাল হতে বিকাল পর্যন্ত চলে পুণ্যময় ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পুজা, বুদ্ধস্নান, পঞ্চশীল, সদ্ধর্মদেশনা, পিন্ডদান ও জ্ঞাতিভোজন । সম্পূর্ণ অনুষ্ঠানে আশীর্বাদ ছিলেন চিং মরণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রাজগুরু উ পামখা মহাথেরো, প্রধান অতিথি ছিলেন ড. অরুনজ্যোতি মহাথেরো, বিশেষ অতিথি ড. সুমনা মহাথেরো, প্রধান বক্তা ছিলেন ভদন্ত অমিতানন্দ ভিক্ষু।IMG 20230607 WA0022 300x225

অনলাইনে সদ্ধর্মদেশনা করেন ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো, প্রফেসর ড. জিনবোধি মহাথেরো ও ড. সংঘপ্রিয় মহাথের।

সন্ধ্যায় প্রার্থনা পরিচালনা করেন রাজগুরু ভদন্ত উ. পামখা মহাথেরো ও ড. নাগসেন মহাথের। পরিশেষে, বুদ্ধ কীর্তনের মাধ্যমে পরিপূর্ণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।

Bangladesh Bouddha Bihar এর নব্য পরিচালনা কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে। সভাপতি তুষার বড়ুয়া ও সাধারন সম্পাদক হিসাবে পার্থ প্রতীম বড়ুয়াকে নিয়ে আগামী ২ বছরের জন্য বিহার পরিচালনা কমিটি চন্দন বড়ুয়া কর্তৃক ঘোষিত হয়।

“বুদ্ধ জয়ন্তী ২৫৬৭” সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য Bangladesh Buddhist Council UK, Bangladesh Bouddha Bihar UK এর সমস্ত সদস্য ও দায়ক-দায়িকা, পূণ্যার্থীরা যারা অনুষ্ঠানে অংশগ্রহন করে দানানুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের অশেষ ধন্যবাদ ও জ্ঞাপন জানান।

Bangladesh Buddhist Council UK এর কমিটির সজীব চৌধুরী, সুমন চৌধুরী, সৌরভ বড়ুয়া , টিপলু বড়ুয়া, দেব প্রসাদ চৌধুরী (অপু), শীলময় বড়ুয়া শীপন, শিমুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, মানস বড়ুয়া (লিটু), অজিত বড়ুয়া , আনন্দ সিংহ, সুমিত বড়ুয়া, জিকু বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া ,সিদ্ধার্থ বড়ুয়া, রোমেন বড়ুয়াসহ সব সদস্যরা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সর্বাঙ্গীন পরিশ্রম করেছেন ।

ভিক্ষুসংঘ ও জ্ঞাতি স্বজনের ভোজনের রান্না ও পিন্ডদান সহ সার্বিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেছেন ভারতী বড়ুয়া , সুলেখা বড়ুয়া , মীরা বড়ুয়া, মলি বড়ুয়া ,লীনা চৌধুরী, পম্পি বড়ুয়া, অর্ণিলা চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া ,অপর্ণা চৌধুরী, মুনমুন বড়ুয়া ডানা, বর্ণালী বড়ুয়া , রিপা বড়ুয়া, নমিতা সিংহ, টুকু মুৎসুদ্দী, চৈতী বড়ুয়া প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa