- - -

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক আমিন খান

Print News

ভোলাহাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক আমিন খান

 

ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে ওয়ালটনের ২য় শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক মোঃ আমিন খান। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে রিলায়েন্স এন্টারপ্রাইজ আয়োজিত শোরুম উদ্বোধনে সভাপতিত্ব করেন রিলায়েন্সের কর্নধার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ ফিরোজ হাসান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ শাহাজাদী বিশ্বাস। পরে রাকিব প্লাজা মার্কেটে ওয়ালটন শোরুমের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চিত্রনায়ক মোঃ আমিন খান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa