- - -

দুইদিন ধরে ফেনীর লালপোল থেকে নিখোঁজ পরশুরামের যুবক মুশফিক

Print News

দুইদিন ধরে ফেনীর লালপোল থেকে নিখোঁজ পরশুরামের যুবক মুশফিক

 

গত দুইদিন ধরে নিখোঁজ পরশুরামের মুশফিকুর রহমান মুজাহিদ(২৩) নামের এক যুবক।
অসুস্থ খালাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করিয়ে বাড়ি ফেরার পথে ফেনীর লালপোল নামক স্থান থেকে গত শনিবার(১লা জুন) তার নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছেন মুশফিকুর রহমান মুজাহিদের বড় ভাই আশিকুর রহমান।

মুশফিকুর রহমান মুজাহিদ পরশুরামের মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের আমিনুর রহমান(মাও: আনোয়ার শাহ হুজুরের ভাই) এর ছোট ছেলে।

বড় ভাই আশিকুর রহমান জানান, গত ৩১ মে রাতে অসুস্থ খালাকে নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্য যান মুশফিক। খালাকে হাসপাতালে ভর্তি রেখে শনিবার(১লা জুন) সকালে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন মুশফিক এবং সেটি মুঠোফোন বড় ভাই আশিকুর রহমানকে জানান। পরে সকাল ১২টা দিকে ফেনীর লালপোল নামক স্থানে এসে মুশফিক তার এক বন্ধুকে বিপদে আছে বলে ১হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। তার বন্ধু দ্রুত ১হাজার টাকা বিকাশ করে টাকা গিয়েছে কিনা তা নিশ্চিত করতে মুশফিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও মোবাইল রিসিভ করেনি কেউ এবং কিছুক্ষণ পর ফোনটি বন্ধ পায় বলে জানান তার ওই বন্ধু। তারপর থেকে মুশফিকের পরিবার আত্মীয়-স্বজন সহ একাধিক জায়গায় খবর নিয়েও তার খোঁজ পায়নি বলে জানিয়েছেন তার বড় ভাই আশিকুর রহমান। ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার জন্য থানায় যোগাযোগ করতে তার চাচা পরশুরাম মডেল থানায় গিয়েছেন বলেও জানা গেছে।
ছেলেটিকে কেউ দেখে থাকলে নিম্ন নাম্বারে যোগাযোগ করুন
01602065573
01602065537

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa