- - -

নিয়ামতপুরে বিদ্যুতের খুঁটির পাশে বাঁশের ঝাড় কাটতে বলায় হুমকি, দেখে নেওয়ার অভিযোগ

Print News

নিয়ামতপুরে বিদ্যুতের খুঁটির পাশে বাঁশের ঝাড় কাটতে বলায় হুমকি, দেখে নেওয়ার অভিযোগ

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সুলতানপুর এলাকায় রাইস মিলের পাশ দিয়ে বাঁশ ঝাড় থাকায় বৈদ্যুতিক লাইনে বিভিন্ন সময় আগুন লেগে যায়। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো বাতাসে বেশ কয়েকবার আগুনের সূত্রপাত হওয়ায় সেই বাঁশ ঝাড়ের মালিককে বাঁশ কাটতে বলায় উল্টো রাইস মিলের মালিকসহ গ্রামবাসীকে দেখে নেওয়ার হুমকি ও দেখে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় সুলতানপুর গ্রামের রাইস মিলের মালিক একই গ্রামের আব্দুস সামাদ, আব্দুল খালেক ও আব্দুল ছালেকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

গ্রামবাসীরা প্রতিবেদকে বলেন, বাঁশের ঝাড় ও বৈদ্যুতিক খুঁটি পাশাপাশি থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

রাইস মিলের মালিক হাসান জানান, আমার বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই আমি একটি রাইস মিল করেছি। রাইস মিলের সামনেই বৈদ্যুতিক খুঁটিতে তিনটি ট্রান্সমিটার রয়েছে। রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের লোকজন চলাফেরা করে। সামান্য বৃষ্টি হলেই বাঁশ গুলো ট্রান্সমিটার এর উপরে হেলে পড়ে, এতে করে বিদ্যুৎ থাকায় যে কোন মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমি দীর্ঘদিন বাঁশ ঝারের মালিক কে অনেকবার বলার পরেও তিনি তার প্রতিকার করেননি। এছাড়াও তিনি আমার বাড়ির সামনে একটি ড্রেন দিয়ে আমার বাড়ি যাতায়াতে সমস্যা সৃষ্টি করেছেন। বারবার বলার পরও তিনি কর্নপাত না করে উল্টো হুমকি ও দেখে নিতে চেয়েছেন। এটার সুষ্ঠু সমাধান না হলে বড় বিপদে পড়তে হবে।
তবে হুমকি ও দেখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সামাদসহ অন্যরা।

বিষয়টি নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa