- - -

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী যারা

Print News

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী যারা

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের সাধারণ নির্বাচন ২০২৪। খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে অফিসের ঘোষশনা ফল অনুযায়ী ৩য় বারের মত মহালছড়ি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সমর্থিত বিমল কান্তি চাকমা, (কাপ-পিরিচ) প্রতীকে ১০ হাজার ১৩৬ভোট পেয়ে চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্র প্রার্থী কংজরী চৌধুরী (আনারস) প্রতীকে ৭ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।

এছাড়া ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে স্বতন্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, (বই ) প্রতীকে ১১হাজার ১০৭ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্র প্রার্থী জিল্লুর রহমান (টিউবওয়েল) প্রতীকে পেয়েছে ৬ হাজার ৪৪২ভোট, পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী (প্রজাপতি) প্রতীকে ১১ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা বেগম সেলাই মেশিন প্রতীক ৫ হাজার ৯৪৭ভোট পেয়েছেন।

মহালছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬০২ জন,পুরুষ ভোটার সংখ্যা -১৮ হাজার ৫৭৮ জন, মহিলা ভোটার সংখ্যা- ১৮ হাজার ২৪ জন। মোট কেন্দ্র ১৪ টি কেন্দ্রে বেসরকারিভাবে পাওয়া ফলাফল।

৩য় ধাপে অনুষ্ঠেয় মহাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ মহালছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা নির্বাচন অফিস কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa