- - -

স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং বিষয়ে আলোচনা সভা কাল

Print News

স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং বিষয়ে আলোচনা সভা কাল

 

চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনসাধারণের মাঝে মৈত্রী ও সেতুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’ চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামীকাল ৩০ মে, বৃহস্পতিবার, বিকাল ৪টায়, নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হল মিলনায়তনে বিশ্বে সর্বপ্রথম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সুবক্তা, পরামর্শক ও চট্টগ্রামের কৃতী সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খানের সাথে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন নাজিরহাট পৌরসভার মেয়র, কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, চট্টগ্রামের কৃতী সন্তান মো. জামাল উদ্দিন আহমেদ।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপু ও স ম জিয়াউর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa