- - -

চট্টগ্রামে দুই থানার ওসি প্রত্যাহার

Print News

চট্টগ্রামে দুই থানার ওসি প্রত্যাহার

উপজেলা পরিষদ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দু্ল ইসলাম ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ ২৭ মে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এবিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে অফিসিয়ালি কোনো চিঠি আমাদের হাতে আসেনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa