
পাঁচবিবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা
জয়পুরহাটের পাঁচবিবি তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা,
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং রোগীদের সাথে চিকিৎসার খোঁজ খবর নিয়ে কথা বলেন,জয়পুরহাটের শহীদ পরিবারের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা,
তিনি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের চিকিৎসার খোঁজ খবর নেন, রোগীরা যেন ঠিকমতো স্বাস্থ্য সেবা এবং ঔষধ পায় কর্তৃপক্ষদের নির্দেশ প্রদান করেন।
যেহেতু কমিউনিটি ক্লিনকগুলি গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তাহার উদ্যোগে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছায় দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে নির্মাণ করেছেন, তাই স্বাস্থ্য প্রতি মন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।
৫ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে সকল রোগীদের সাথে স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলেন, এবং হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি, রুম পরিদর্শন করেন,তাছাড়া হাসপাতালে বিভিন্ন বিষয়ে সিভিল সার্জন সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডাঃ মোজাম্মেল হক, জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তানসিভ জুবায়ের,সকল ডাক্তারগণ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও স্মার্ট পৌরসভা বাস্তবায়নকারী, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বালিঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, সহ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
![]()









