- - -

বাগেরহাটে শরণখোলা বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬

Print News

বাগেরহাটে শরণখোলা বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ছয় জন শ্রমিক।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় হটাৎ বজ্রপাতে ঘটনা ঘটে, ঘটনাস্থলেই শেখ মিলন (৪০) ও মোস্তফা (৫৫) নামে দুই বালু শ্রমিক নিহত হয়।
বজ্রপাতে নিহত দুই শ্রমিকের মধ্যে শেখ মিলনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে ও নিহত অপর শ্রমিক মোস্তফার বাড়ি পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে আরো আহত ৬ বালু শ্রমিককের মধ্যে পাঁচ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর এক বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বজ্রপাতে আহত শরণখোলায় চিকিৎসাধীন পাঁচজন বালু শ্রমিকরা হলেন, মোঃ রাসেল গাজী (৩০), মোঃ বাবুল সওদাগার (৪৫), মোঃ খোকন গাজী (৪২), মোঃ সোহেল তালুকদার (৩০) মোঃ জলিল হাওলাদার (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অপর এক বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa