- - -

নিয়ামতপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের উদ্যোগে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

Print News

নিয়ামতপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের উদ্যোগে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ডেমক্রেসিওয়াচ এর আস্থা প্রকল্পের উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্ম এর সাথে যুব ফরমের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ই মে) সকাল ১০টা এ তথ্য বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, মান্দা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম ।

এ সময় বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তারা বলেন, এখানে যারা যুবক আছেন অনেকেই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। আগামীতে যারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব।

আসমা ইসলাম বলেন, যুবকরা অনেক দক্ষ তারা মোবাইলের মাধ্যমে সঠিক ব্যবহার করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন।

উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ডেমক্রেসিওয়াচ এর নওগাঁ জেলা কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্ ও সিনিয়র অফিসার রিমা আক্তার।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa