- - -

ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুতে ১৪ দল সমন্বয়ক খোরশেদ আলম সুজনের শোক প্রকাশ

Print News
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এম.পি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
এক শোক বিবৃতিতে সুজন বলেন ডা. মো. আফছারুল আমীন চিকিৎসার মতো মহান পেশার পাশাপাশি রাজনীতিকে তাঁর জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী সভার সদস্য হিসেবেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যু রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
সুজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa