- - -

শিল্পকলার সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচে গানে মঞ্চ মাতিয়ে তুললেন শিল্পী মার্মা

Print News

শিল্পকলার সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাচে গানে মঞ্চ মাতিয়ে তুললেন শিল্পী মার্মা

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়’র উদ্যেগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলার সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়াম হলস্থ গত ৩ মে ২০২৪ শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিল্পী ও অভিভাবকদের সমন্বয়ে বৈশাখ উৎসব, পিঠা উৎসব ও বাঙালিয়ানা খাবার পরিবেশনার মধ্যে দিয়ে বিকেলের আনন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য গুরু মধু চৌধুরী’র শিল্প নির্দেশনায় নাচে গানে মঞ্চ মাতিয়ে তুললেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের শিল্পী সদস্য নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ও সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের নৃত্য প্রশিক্ষক শিল্পী মার্মা। এ সময় শিল্পী মার্মার গানের সাথে তাল মিলিয়ে নাচের মুগ্ধতা দেখে মঞ্চে উঠে অভিনন্দন জানান বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ও সুরধ্বনি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগীত প্রশিক্ষক অধ্যাপক মাহাবুবুল আলম মাহাবুব ও তার সহধর্মিণী খাদিজা খাতুন বিথি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa