- - -

কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Print News

কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

আজ ০২ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, ” আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”

এ সময় জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল মহোদয়; মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa