- - -

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের সাংস্কৃতিক প্রতিযোগিতা

Print News

চট্টগ্রামের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে গত ৩০ মে মঙ্গলবার বিকাল চারটায় নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সংগঠনের জেলা সভাপতি লায়ন মো. সেলিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ রায়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা সাবরিনা আফরোজা, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সদস্য অনন্যা বিশ্বাস, সালমা আক্তার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী অচিন্ত্য কুমার দাশ।
সভায় বক্তারা বলেন, রবীন্দ্র-নজরুল বাঙালির চিন্তা ও চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র ও নজরুলের চর্চার প্রয়োজন। যত বেশি রবীন্দ্র-নজরুল চর্চা হবে তত বেশি আগামী প্রজন্মের মেধা ও মননের বিকাশ ঘটবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নৃত্যসংগঠক মোহাম্মদ হোসেন মধুর সঞ্চালনায় আলোচনা সভা শেষে রবীন্দ্র ও নজরুল গীতির উপর গীতিনৃত্য ও একক নৃত্য পরিবেশন করেন সংগঠনের নৃত্যশিল্পীবৃন্দ। এ সময় কয়েকজন মেধাবী খুদে নৃত্যশিল্পীদের মাঝে অতিথিবৃন্দ বিশেষ পুরস্কার তুলে দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa