- - -

চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশ কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশ কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এসআই (নিঃ) জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম মেট্রোপলিটন ইপিজেড থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৯.২০ ঘটিকার সময় সিএমপি ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ চুইঝাল হোটেল প্রকাশ সাথী হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ জামাল হোসেন (৪৯) এর হেফাজত হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ১(এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মাদক উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) জয়নাল আবেদীন জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- মোঃ জামাল হোসেন (৪৯), পিতা- ছাবিউল হক, মাতা- রহিমা বেগম, সাং- আকমল আলী রোড, নুর হোসেন বলির বাড়ি, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa