
বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী
“প্রাণিসম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করা হয়েছে।
সারা দেশ ব্যাপী একযোগে ৪৪১টি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে উদ্বোধণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার উদ্বোধণী বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদের অবদান এবং আমিষ পূরণে অবিলম্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। বিশেষ করে পুষ্টির চাহিদা পূরণ করতে একেক জন খামারিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রাণিসম্পদ মন্ত্রনালয় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধণ করেন প্রধান অতিথি বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব ডাঃ মোঃ ওসমান গনি’ র প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সিবলী সাদিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন আলী প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩৩টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমনঃ গাভী, বাছুর, ষাঁড়,ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর, পোষা পাখি, সৌখিন পাখি, গৃহপালিত পশু-পাখি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।
![]()









