
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভায় বক্তারা
১৭ এপ্রিল হলো বাংলাদেশ সৃষ্টির প্রথম শপথ নেওয়ার দিন
১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন, ২৬ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, ১০ এপ্রিল ভারতে বসে অস্থায়ী সরকার গঠন, ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে মুজিব নগর সরকার শপথ গ্রহণ একটি ঐতিহাসিক দলিল। স্বাধীনতা যুদ্ধ পরিচালনা এবং বহি:বিশ্বের কাছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে ভারতের আগরতলাতে ১০ই এপ্রিল যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের পরিপূর্ণতা পেয়েছিল ১৭ই এপ্রিল অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মাধ্যমে।
মুজিব নগর সরকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির উদ্যেগে ১৭ই এপ্রিল বিকাল ৪টায় নগরের চেরাগী পাহাড়স্হ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর আহবায়ক কমিটির আহবায়ক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন।
আলোচনার শুরুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন সূচনা বক্তব্যে তথ্যভিত্তিক দীর্ঘ ইতিহাস উপস্হাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রীস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনচুর আলম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফোরকান।অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন। আরো বক্তব্য রাখেন ফারুক নাসির, বাবুল হক, স ম জিয়াউর রহমান, লিটু সূত্র ধর, মহিলানেত্রী শারমিন জাহান, মোহাম্মদ জসিম উদ্দিন, আসাদুজ্জান, বোরহান উদ্দিন সাব্বির, বাবলু দেবনাথ। বক্তারা আরো বলেন, ইতিহাসকে চিরজীবন ধরে রাখার জন্য সাংগঠনিকভাবে ইতিহাস চর্চা করতে হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে গঠনমূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৭ই এপ্রিল মুজিব নগর সরকারের দায়িত্বরত সকল বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এই মুজিব নগর সরকার দিবসকে যথাযথভাবে পালনের মাধ্যমে এই দেশ সৃষ্টির ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
![]()









