- - -

চন্দনাইশে বন্য হাতির আক্রমণ : নিহত ১

Print News

চন্দনাইশে বন্য হাতির আক্রমণ : নিহত ১

 

চন্দনাইশে বন্য হাতির আক্রমণে ১ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটে।
গত ১৫ এপ্রিল সোমবার সকালে বরমা বাইনজুরি এলাকার জাকির হোসেন সও. (৬০) ও সালাউদ্দিন (৪০)নামে দুই ব্যক্তিকে আক্রমণ করে।এতে জাকির হোসেন সও. মারা যায়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল জাকির হোসেন জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে মারা যায়। অপর দিকে সালাউদ্দিন দোকানে যাওয়ার সময় হাতির আক্রমণ করে হাতি দুটি সাতকানিয়ার দিকে চলে যায়।
বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু যানান সকাল সাড়ে সাতটার দিকে দুটি বন্য হাতি বরমা বাইনজুরি এলাকায় ডুকে এ তান্ডব চালায় এতে মৃত আবদুর রাজ্জাক পুত্র জাকির হোসেন সও. নিহত হয় ও নজরুল ইসলামের ছেলে সালাউদ্দিন নামে এক জন আহত হয়।
ঘটনার খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম উপস্থিত হয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রধান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa