- - -

পটিয়া খরনা শাখায় ২দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব উৎসব পালিত

Print News

পটিয়া খরনা শাখায় ২দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব উৎসব পালিত

 

পটিয়া খরনা শাখা সৎসঙ্গ কর্তৃক আয়োজিত যুগ-পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ উৎসব উপলক্ষে ৪, ৫ এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার খরনা মায়ের বাড়ী প্রাঙ্গণে ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ধর্মীয় মহাসম্মেলনে প্রাক্তন ব্যাংকার শ্রী মিলন কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শ্রী সুধীর বিকাশ দেব, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ-সভাপতি অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। মহান আশির্বাদক ছিলেন সহ-প্রতি ঋত্বিক শ্রী অরুপ বিশ্বাস, সহ-প্রতি ঋত্বিক সমীর দে, সহ-প্রতি ঋত্বিক রতন দাশ,সহ-প্রতি ঋত্বিক শ্রী ব্রজেন্দ্র শীল প্রদীপ, সহ-প্রতি ঋত্বিক অমলেন্দু দাশ। প্রধান ধর্মীয় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গের মিষ্টি মানুষ বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব চট্টগ্রাম জেলা সৎসঙ্গের প্রাক্তন সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহাবুবর রহমান। পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোঃ আব্দুল হান্নান চৌধুরী লিটন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল আলী মঞ্জু, ইউপি সদস্য মোঃ আবু ছৈয়দ, প্রাক্তন সহ- সম্পাদক নিরঞ্জন দাশ , চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ-সম্পাদক প্রকৌশলী ভাস্কর চৌধুরী, সহ সম্পাদিকা ইতু দাশগুপ্তা, সাংগঠনিক সম্পাদক বিভূ চক্রবর্তী (স্বস্তয়নী) সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম দে জয় (অধ্বর্য্য), সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি জয়া রানী বল তপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিপ্লব সুশীল, নির্বাহী সদস্য পিষুস সিকদার, অংকন বল, পাপড়ি কারণ ঘোষ, লিপিকা তালুকদার, বাগীশিক পটিয়া উপজেলার সভাপতি দেবাশীষ ধর বাপন, সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় দে, যুগ্ম সম্পাদক জুয়েল চৌধুরী, রুপন মিত্র, সাংগঠনিক সম্পাদক পলাশ চক্রবর্তীসহ বাগীশিক উপজেলা ও ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার বিভিন্ন শাখা সৎসঙ্গের সভাপতি/সম্পাদক ও কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ সরকার, খরনা শাখার উপদেষ্টা সাবেক ইউপি সদস্য নারায়ন সরকার, শ্রী বাবুল সরকার, শ্রী সুভাষ সরকার, অজিত সরকার, সনজিত সরকার, দেবব্রত সেন বাসু। স্বাগত বক্তব্য রাখেন খরনা শাখার সভাপতি ও চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ সরকার রাসু, শুভেচ্ছা বক্তব্য রাখেন খরনা শাখার সাধারণ সম্পাদক সুমন সরকার, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সমীর সেন, যুগ্ম আহবায়ক শ্রী অভি সরকার পিপলু ও শ্রী সুব্রত সরকার, সদস্য সচিব শ্রী শিপন সরকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দক্ষিণ ভূর্ষি কেচিয়াপাড়া শাখার সহ-সভাপতি শ্রী রতন দে। উৎসবে হাজার খানেক ভক্ত আনন্দবাজারে প্রসাদ গ্রহন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa