
পাশবিক নির্যাতনে দারোয়ন নিহত : চান্দগাঁও থানার ওসির সাহসী ভূমিকায় হত্যার রহস্য উদঘাটন!
এই পবিত্র রমজান মাসে নরপশুরা পর্যন্ত সংযজমের মধ্যে চলে সেখানেই নগরের বহদ্দারহাটে সামান্য টাকা চুরির অজুহাতে পরিবারের সবাই দলবেঁধে সারারাত পিঠিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। হতভাগা ৩৭ বছরের এক যুবক দারোয়ানকে এই নরপশুরা হত্যা করে লাশ গোপনসহ হত্যাকান্ডের ঘটনাটি দামাচাপা দেয়ার জন্য হার্ট স্টোকের নাটক সাজিয়েও বাঁচতে পারেনি হত্যাকারিরা। এই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল কবিরের সাহসী ভূমিকায়। হত্যার বিষয়টি লোকমুখে জানাজানি হওয়ায় পুলিশের কানে সংবাদ আসায় চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির স্ব উদ্যোগে নিহত দাারোনের লাশ উদ্ধার অভিযানে নেমে বাঁশখালী থেকে বাঁশখালী থানার সহযোগিতায় লাশকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন।অন্যদিকে চান্দগাঁও থানার পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে হত্যাকারীদেরকে গ্রেফতারের অভিযান শুরু করেন এবং দারোয়ান শহিদুল্লাহকে মারধর করে হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ সূত্রে জানা যায় গত ০৭/০৪/২০২৪ ভোর ৬ টায় চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল ছিদ্দিক ম্যানশনের দারোয়ান শহীদুল্লাহকে উক্ত ছিদ্দিক ম্যানশনের মালিক মো: আবু ছিদ্দিক ও তার ছেলে শাওন ,শ্যালক ফোরকানসহ অন্যান্য সহযোগী আসামীরা চুরির অভিযোগে মারধর করে হত্যা করে। পরবর্তীতে হত্যার ঘটনাটি আড়াল করার জন্য তার নিকট আত্মীয় স্বজনদের ডেকে কৌশলে মিথ্যা বলে মৃতদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি বাঁশখালী পাঠিয়ে দেয়। গভীর রাতে ঘটনাটি ছড়িয়ে পরলে চান্দগাঁও থানার একটি অসিসন্ধানী টিম চট্টগ্রাম মহানগর এলাকায় পৃথক পৃথক সাড়াঁশি অভিযান চালিয়ে আজ ৮ এপ্রিল সোমবার সকালে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন আসামী ফোরকান এবং মামুনকে গ্রেফতার করতে সক্ষম হন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। উক্ত ঘটনায় নিহত শহীদুল্লাহর বোন মরিয়ম দায়ের করা এজাহারের প্রেক্ষিতে চান্দগাঁও থানার মামলা নং-১০, তাং-০৮/০৪/০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

নিহত দারোয়ানের নাম- মোঃ শহীদুল্লাহ (৩৭), পিতা-মৃত সিরাজ আহম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-ধাধাইয়া, পূর্ব ইলশা গাজীর পাড়া, ৬নং ওয়ার্ড, ৪নং বাহারছড়া ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ ফোরকান উদ্দিন (৩৭), পিতা-মৃত মাহমুদুল হক, মাতা-নুরজাহান বেগম, সাং-গাছবাড়িয়া, বুলের তালুক, বাদশার বাড়ী, ৮নং ওয়ার্ড, পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম ও মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মৃত হাবিবুল্লাহ, মাতা-নুরজাহান, সাং-বাহলি, বাদশা সওদাগরের বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
![]()









