- - -

ফিটসএয়ার-এর ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট-এর আয়োজনে ইফতার মাহফিল

Print News

ফিটসএয়ার-এর ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট-এর আয়োজনে ইফতার মাহফিল

 

শ্রীলংকার প্রথম প্রাইভেট এয়ারলাইন্স ফিটসএয়ার এপ্রিল মাস থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা- কলম্বো সরাসরি ফ্লাইট। আগামী ১৭ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে অপারেশনে যাওয়া এই এয়ারলাইন্স কম খরচে সেরা মানের সেবা দিতে বদ্ধপরিকর। ফ্লাইট পরিচালনার শুভ সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট বন্দর নগরী চট্টগ্রামের এম্ব্রোসিয়া রেস্টুরেন্টে বিজনেস পার্টনার ও স্টেকহোল্ডারদের জন্য আজ ৩ এপ্রিল বুধবার আয়োজন করেছে এক ইফতার মাহফিল। ফিটসএয়ার এর বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

IMG 20240403 WA0139 300x179

অনুষ্ঠানে ফিটসএয়ার এর কর্পোরেট প্রেজেন্টেশন, প্রোডাক্ট ও সেবা সম্পর্কে ট্র্যাভেল এজেন্ট ও উপস্থিত অতিথিদের অবগত করা হয়।
ফিটসএয়ার এর জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেড এর পরিচালক শারমীন হোসেন, জেনারেল ম্যানেজার (এয়ারলাইন্স ডিভিশন) মুনিরুল ইসলাম, গ্রুপ হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম ভূঁইয়া, ডিজিএম কল্যাণ পাল, ম্যানেজার মো : মেহেদী হাসান, স্টেশন সেলস এক্সিকিউটিভ রুহিদা হাসিন নাওয়ার নীহা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণের উপর রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa