- - -

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের “স্বপ্ন রঙ্গিন”অনুষ্ঠান

Print News

নরসিংদীতে বাংলাদেশ টেলিভিশনের “স্বপ্ন রঙ্গিন”অনুষ্ঠান

 

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত প্রোগ্রাম “স্বপ্ন রঙ্গিন”অনুষ্ঠানের জন্য,বৈশাখী সংগীত একাডেমী, নরসিংদী শিক্ষার্থীদের নিয়ে (১৭টি একক গান ও ৫টি দলীয় গান) ২২ টি গানের অডিও রেকর্ডিং সম্পূর্ণ হলো, ৩০ শে মার্চ শনিবার ও ৩১ শে মার্চ রবিবার ভিডিও ধারণ করা হয়েছে । একক গানে কন্ঠ দিয়েছেন , পৃথা শিং, হিয়া, ধ্রুব,তরী, স্বম্ভিকা, দীপিকা,সচ্ছ, পারিমা, বিন্দু অপরাজিতা, নবনীতা, অনিন্দিতা, তম্বী, ইয়াশা, নিরুপমা, রিভম্ভি, ও সুচি সাউন্ড সিস্টেম ৭১এর পরিচালক “মোঃ ফারুক”রেকর্ডিং পরিচালনা করেন। বৈশাখী সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের একান্ত সাক্ষাৎকারে প্রতিবেদকের সাথে দুটি কথাঃ-শুদ্ধ ও সুস্থ সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে ২০০৫ সালে ছোট ছোট সোনামণিদের নিয়ে যাত্রা শুরু হয় বৈশাখী সংগীত একাডেমির আমার বলতে বিদায় নেই শিশু ও অভিভাবকদের আগ্রহ ভালোবাসা ও সমর্থনে বৈশাখী সংগীত একাডেমি আজ নরসিংদীর অন্যতম সুনামধন্য ও সুপরিচিত সুস্থ ধারার নির্ভরযোগ্য একাডেমী যে সকল শিশুদেরকে নিয়ে কাজ শুরু করি আজ সেই শিশুরা দেশ ও দেশের বাহিরে সংগীত ও নৃত্য পরিবেশন করে বৈশাখী সংগীত একাডেমীর সুনাম ও সংস্কৃতিবান মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে । এই সাংস্কৃতিক সংগঠনেরই ছাত্রী চ্যানেল আই ক্ষুদে গানরাজ “রাইসা” সারা বাংলাদেশের এক পরিচিত মুখ। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়ে কলকাকুলি শিল্পী হিসেবে বৈশাখী সংগীত একাডেমীর,১১জন কৃতি শিক্ষার্থী নিয়মিতভাবে রেডিওতে সংগীত পরিবেশন করছে । এনটিভিতে প্রচারিত ইসলামী সংগীত প্রতিযোগিতায় ভালো ফলাফল করে পিয়াল একাডেমীর সুনামবৃদ্ধি করছে শিশু কিশোরদের নিয়ে গড়ে তোলা এই বৈশাখী সংগীত একাডেমীর ১৩ জন মেধাবী শিক্ষার্থী জাতীয় পুরস্কার পেয়ে সারা বাংলাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে । ধীরে ধীরে আজ বৈশাখী সংগীত একাডেমীর ১৯ বছর পূর্ণ হলো। আমরা সবসময়ই নরসিংদীবাসীর সার্বিক সহযোগিতা পেয়েছি , পেয়েছি ভালোবাসা । রাজনীতির উর্ধ্বে দলমত নির্বিশেষে সবাই আমাদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় সব সময় সার্বিক সহযোগিতা ও ভালোবাসা প্রদর্শন করায় এই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নিজেকে গর্বিত মনে করি।জেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভার কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমাদের বরাবরই সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ ।বিগত দিনে পৌরসভা কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় পরপর দুইবার প্রথম স্থান অর্জন করে বৈশাখী একাডেমী আজ পৌর মেয়র সহ পৌরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে । বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় বৈশাখী সংগীত একাডেমি সৃষ্টিশীল পরিবেশনার মাধ্যমে ইতিমধ্যেই জেলাবাসীর আস্তা ও ভালোবাসা অর্জন করেছে। সুস্থ ও সুন্দর পরিবেশেই সম্ভব সুন্দরভাবে সাংস্কৃতিক পরিবেশনা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতায় আগামী দিনে বৈশাখী সংগীত একাডেমী আপনাদের আরো মানসম্মত মার্জিত ও সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশ না উপহার দেয়ায় অঙ্গীকারাবদ্ধ। বৈশাখী সংগীত একাডেমী কৃতজ্ঞতা প্রকাশ করছে জেলা প্রশাসন, জেলা পরিষদের প্রশাসক ,সদর উপজেলা চেয়ারম্যান ,পৌর মেয়র সহ নরসিংদীর বিভিন্ন পর্যায়ের গুণীজনদের কাছে । আমার সকল ছেলে-মেয়ের পাশাপাশি সকল অভিভাবক এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সবসময়ই সহযোগিতা করে আসছেন। সহযোগিতার এই হাত নিরন্তর প্রসারিত থাকবে এই প্রত্যাশা করি । মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ )কণ্ঠশিল্পী , গীতিকার ও সুরকার ,বাংলাদেশ বেতার ও টেলিভিশন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa