
মোহাম্মদ এনামুল হক
ফটিকছড়ির স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্নকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি জমির উর্বরতা, নারীর ক্ষমতায়ন এবং স্মৃতিশক্তি বিকশিত মেধাসম্পন্ন জাতি গঠনের জন্য অপরিহার্য খাত হলো প্রাণিসম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচিত পথ ধরে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় ও আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর অভাবনীয় সাফল্য অর্জন করেছে। দেশের ক্রমবর্ধমান প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার।
তিনি বৃহস্পতিবার (২৯ মার্চ) ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আয়োজিত ডেইরী ফার্মে দুগ্ধ মেশিন বিতরণ, ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাক্তার সুছয়ন চৌধুরী,প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা
ডা: নাজিম উদ্দীন,ডা: সুমন পাল, উপসকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ডেইরী ফার্মস এসোসিয়েশন, এলডিপি এবং অন্যান্য প্রকল্পের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
![]()









