- - -

রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

Print News

রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

 

মানবিক ও ধর্মীয় মূল্যবোধের আওতায় পবিত্র রমজান মাসে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে ১৫ থেকে শেষ রমজান পর্যন্ত রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।
এ কর্মসূচি আয়োজনের প্রথম দিবসে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন- ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের আওতায় ১৫ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ৬০০ জন রোজাদারের ইফতার এবং ২০ রমজান হতে প্রায় ১৬০ জন ইতিকাফকারীর রাতের খাবার ও সাহরীর ব্যবস্থা থাকবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পিপলস্ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলহাজ সিরাজুল মোস্তফা, আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa