- - -

একুশে পদকপ্রাপ্ত গুণীজন ড. জিনবোধি মহাথেরোর উপর হামলার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

Print News

একুশে পদকপ্রাপ্ত গুণীজন ড. জিনবোধি মহাথেরোর উপর
হামলার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

 

 

চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে একুশেপদক প্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাথেরোর উপর হামলার প্রতিবাদে চন্দনাইশ ভিক্ষু পরিষদ ও সম্মিলিত বৌদ্ধ সমাজ যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। ২২ মার্চ বিকালে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও চন্দনাইশ ভিক্ষু পরিষদ সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো। উদ্বোধনী বক্তব্য রাখেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বুদ্ধপাল থেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সাধারণ সম্পাদক বোধিমিত্র থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, লোকপ্রিয় মহাথেরে, সংঘরত্ন মহাস্থবির, ধর্মানন্দ মহাথেরো, তিশংকর থেরো, লোকরত্ন থেরো, জিনসেন থেরো, অগ্রলংকার থেরো, শীলপ্রিয় ভিক্ষু, বিনয়ানন্দ ভিক্ষু, শীলব্রত ভিক্ষু, বিশিষ্ট সমাজ সেবক সুজন বড়ুয়া, ছোটন বড়ুয়া, শিক্ষক উজ্জ্বল বড়ুয়া, কমরেড মৃদুল বড়ুয়া, ছোটন বড়ুয়া, লিটন বড়ুয়া, খোকন বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তাগণ গত ৮ মার্চ নগরীর বৌদ্ধ মন্দিরে তথাকথিত বৌদ্ধ সমিতির কিছু দুস্কৃতিকারী কর্তৃক ড. জিনবোধি মহাথেরোর উপর বর্বরোচিত হামলার নিন্দা জানান। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

তারা বলেন, তথাকথিত বৌদ্ধ সমিতি সম্পূর্ণ একটি অবৈধ সংগঠন। এই সমিতিতে চন্দনাইশের কয়েকজন চিহ্নিত অসামাজিক লোক রয়েছে। তাদের কারণে আমরা চন্দনাইশবাসীও লজ্জিত। এই সংগঠনের নাম ব্যবহার করে তারা নিজেদেরকে অনেক নামী-দামী মানুষ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে ফুল নিয়েছেন, বক্তব্য দিয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, এই সংগঠন নেতাকর্মীরা পূর্বেও বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন সময় অপমান, অমযার্দা, অসম্মান করেছেন। তারা এ সকল কুলাঙ্গার নেতাদের অপসারণের দাবী জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa