- - -

যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটন’র মৃত্যু : শেষকৃত্য সম্পন্ন

Print News

যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটন’র মৃত্যু : শেষকৃত্য সম্পন্ন

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি এবং লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্না মুৎসুদ্দী লোপার ছোট ভাই, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ও দক্ষ সংগঠক প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটন ( ৪৫ ) গত ২০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬ টায় এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে মৃত্যু বরণ করেন। তিনি এক ছেলে স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। জাতীয় কবিতা মঞ্চের সভাপতি এম এ হাশেম আকাশ ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ কমল।
শোক বার্তায় নেতৃবৃন্দ যুবলীগ নেতা প্রেমাশিষ মুৎসুদ্দি ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল ২১ মার্চ বিকেলে নগরের নন্দনকাননস্হ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রয়াত যুব লীগ নেতা প্রেমাশীষ বড়ুয়া ছোটন এর অনিত্য সভা অনুষ্ঠিত হয়।
এ অনিত্য সভায় সংঘ প্রধান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত,
একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, লেচুবাগান সার্বজনীনন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, প্রজ্ঞাতিলক থেরো, ধর্মবোধি থেরো, জয়জ্যোতি থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, মহানাম ভিক্ষু, স্মৃতিরত্ন ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষু প্রমুখ।
এদিকে প্রেমাশীষ বড়ুয়া ছোটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক উপ অর্থ সম্পাদক, নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa