- - -

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদরপাড়া শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Print News

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদরপাড়া শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সংগঠনের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুহাম্মদ এমদাদ হোসেন রিপনের পরিচালনায় আলোচক ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, পশ্চিম ডাবুয়া দাখিল মাদরাসায় সুপার মাওলানা মোহাম্মদ জুলফিকার। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা গ” জোনের সমন্বয়ক কাজী মুহাম্মদ আসলাম, রাউজান প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আকতার হোসেন, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন,মাওলানা মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ ফোরকান চৌধুরী, মুহাম্মদ নূরুল আলম, মুহাম্মদ রাসেদ,মুহাম্মদ রাকিব,মুহাম্মদ রিফাত, মুহাম্মদ হারুন প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa