- - -

হবিগঞ্জ নদী থেকে নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

Print News

হবিগঞ্জ নদী থেকে নিখোঁজের ৪দিন পর যুবকের লাশ উদ্ধার

 

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয় নামের এক যুবকের লাশ ৪ দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়। মৃত বুলবুল আহমেদ হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa