
নবীগঞ্জের কলেজছাত্র তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী শাফি গ্রেফতার
নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৮) হত্যা মামলার অন্যতম পলাতক আসামী শাফি মিয়া (২০) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে শাফিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাফি নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের কুদরত আলীর ছেলে ও কলেজছাত্র তাহসিন হত্যা মামলার ৪ নং আসামী।
পুলিশ জানায়- ২৭ ফেব্রুয়ারী তাহসিন হত্যার ঘটনার পর-পর প্রধান আসামী মান্না-শাফিসহ সকল আসামী আত্মগোপনে চলে যায়। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই রাজিব, এসআই পিযুষের নেতৃত্বে একদল পুলিশ রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বাসা থেকে তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী শাফিকে গ্রেফতার করা হয়। এরআগে গত (১৫ ফেব্রুয়ারী) মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অভিযান চালিয়ে তাহসিন হত্যা মামলার প্রধান আসামী মান্না মিয়াকে গ্রেফতার করে পুলিশ ।
![]()









